যৌতুক ছাড়াই বিয়ের অপেক্ষায় ২২ বছরের অসহায় তরুণী
একটি দরিদ্র পরিবারের ২২ বছর বয়সী
তরুণী তার বৃদ্ধ দাদা-দাদীর সঙ্গে বসবাস করে। অনেক আগেই তার বাবা মারা গেছেন।
তার মা মানুষের বাড়িতে কাজ করে কষ্টে সংসার চালান। বৃদ্ধ দাদা-দাদী এবং মেয়েটির দায়িত্বও তার মায়ের কাঁধে।
সময়ের সঙ্গে সঙ্গে মেয়েটির বয়স বাড়ছে, কিন্তু অর্থের অভাবে বিয়ের স্বপ্ন অধরাই রয়ে গেছে।
পরিবারের আশা, কোনো মানবিক ও দয়ালু ব্যক্তি যৌতুক ছাড়াই মেয়েটিকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করবেন।
